ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মির্জাপুরে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
মির্জাপুরে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন ছবির ক্যাপশন: মির্জাপুরে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইসমাইল খান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। তিনি কিতাব খানের ছেলে।

জানা গেছে, সম্প্রতি উপজেলার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ শেষে ফিরছিলেন চার সংবাদকর্মী চ্যানেল এস-এর প্রতিনিধি লুৎফর অরেঞ্জ, প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি মো. রুবেল মিয়া, গ্রিন টিভির প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন এবং খবর বাংলাদেশের প্রতিনিধি রাব্বি খান। ফেরার পথে তারা দেখতে পান, অভিযুক্ত যুবক মোটরসাইকেল দিয়ে কয়েকজন ছাত্রীর চলাচলে বাধা সৃষ্টি করছেন।

এ সময় সংবাদকর্মীরা বিষয়টির কারণ জানতে চাইলে ইসমাইল উত্তেজিত আচরণ করেন। ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের নজরে আসে।

এরপর মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি করে। সেখানে তাকে না পেয়ে পাশের একটি গোয়ালঘরে লুকিয়ে থাকা অবস্থায় ইসমাইলকে আটক করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ইভটিজিং বা হয়রানির মতো কোনো ঘটনা বরদাশত করা হবে না। এমন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মির্জাপুরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।